একদিন আগে রিয়াল সোসিয়াদের কাছে ৩-১ গোলে হেরে যায় বার্সেলোনা। একই রাতে জয় নিয়ে শীর্ষস্থান দখল করে রিয়াল মাদ্রিদ। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে এক নম্বর জায়গাটি হারানোর সম্ভবনা ছিল দলটির। কিন্তু রোববার ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে অ্যাটলেটিকো। ফলে শীর্ষেই থাকল কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
খেলার শুরু থেকেই পিছিয়ে ছিল অ্যাটলেটিকো। প্রথমার্ধে কোনো পাত্তাই পায়নি ডিয়াগো সিমনের শিষ্যরা। সুযোগটি বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে প্রতিপক্ষ ওসাসুনার খেলোয়াড়রা। ৬ মিনিটে আলভারো সেজুদো কর্নার কিক থেকে এগিয়ে যায় তারা।
এরপর ২১ ও ৪২ মিনিটে এমিলিয়ানো আরমেন্টেরোস ও রবার্তো তোরেস আরো দুটি গোল করেন। বিরতির আগে ৩-০ তে পিছিয়ে থাকা অ্যাটলেটিকো একটি গোলও শোধ করতে পারেনি।
এই হারের ফলে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে আছে বার্সেলোনা। আর ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়ার মাদ্রিদ।
খেলা
অ্যাটলেটিকোর হারে শীর্ষেই থাকল রিয়াল
একদিন আগে রিয়াল সোসিয়াদের কাছে ৩-১ গোলে হেরে যায় বার্সেলোনা। একই রাতে জয় নিয়ে শীর্ষস্থান দখল করে রিয়াল মাদ্রিদ। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে এক নম্বর জায়গাটি





