সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৪৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ রা্নে অল আউট হয় ভারত। বিরাট কোহলির দল ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারল ।

ভারতের পক্ষে সবোর্চ্চ রান করে পুজারা ৩১, কোহলি ১৩, রাহানে ১৮,রাহুল ১০ রান করে। ভারতের পক্ষে আর কেউ দুই অংকের ঘরে যেতে পারিনি। অজিদের পক্ষে লায়ন নেন ৪ উইকেট আর ওকেপে এ ইনিংসেও ৩৫ রানে ৬ উইকেট নেন্ ।

ওকেপে এক ম্যাচে অধিক উইকেট গ্রহনকারী দ্বিতীয় সবোর্চ্চ বলার যিনি ৭০ রানের বিনিময়ে ১২ উইকেট নেন। তার আগে একমাত্র আছে বোথাম ১১২/১৩ নিয়ে প্রথমে আছে। ভারত টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার পর এ প্রথম হারল ভারত।

শনিবার পুনেতে টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। আগের দিনের ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অজিরা। অধিনায়ক স্মিথ তার ৫৯ রানকে টেনে নেন ১০৯ পর্যন্ত, যাতে রয়েছে ১১টি বাউন্ডারি।

এ নিয়ে অজি দলনেতা ভারতের বিপক্ষে টানা পাঁচ টেস্টে শতক করার গৌরব অর্জন করলেন। আর মিশেল মার্শ আগের দিনের রানের সঙ্গে ১০ যোগ করে ব্যক্তিগত ৩১ রানে সাজঘরে ফেরেন। এরপর বলার মতো যা একটু রান করেছেন প্রথম ইনিংসে অর্ধশতক করা মিচেল স্টার্ক (৩০)।

অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২৮৫ রানে অলআউট হয়।

ভারতের পক্ষে তিন স্পিনার- রবীচন্দ্রন অশ্বিন (৪), রবীন্দ্র জাদেজা (৩) ও জয়ন্দ যাদব (১) মিলে ৮টি এবং পেসার উমেশ যাদব দুটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন।

অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করেছিল ২৬০ রান। জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ১০৫ রানেই অলআউট হয়। এতে ১৫৫ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। সব মিলিয়ে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪১ রানের।
ম্যাচ সেরা পুরুস্কার পান ওকেপে।

মাহমুদ