যুক্তরাষ্ট্রের ট্রাক এন্ড ফিল্ড চ্যাম্পিয়নসশিপের লড়াইয়ে ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৮ মাসের অন্তসত্ত্বা আলিসা মনটানো। তিনি শুধু অংশই নেননি। ৮০০ মিটার পথ পাড়ি দিয়েছে ২ মিনিট ৩২.১৩ সেকেন্ডে।

২৮ বছর বয়সী ক্যালিফোর্নিয়া ইউনিভারসিটির এই তারকা গত চার বছর ধরে এই প্রতিযোগিতায় শীর্ষস্থান ধরে রেখেছেন। প্রতিযোগিতায় অংশ নেয়ার পর এক সংবাদ সম্মেলনে মনটানো বলেন, 'অন্তসত্ত্বা সত্ত্বেও আমি প্রতিযোগিতায় অংশ নিয়েছি। সব কিছুর পর বলতে পারি আমি সত্যিই ভালো আছি।

তবে চিকিত্সকের সঙ্গে আলোচনা করেই এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন মনটানো। আর তার চিকিত্সকও শুধু পরামর্শই দেননি জুগিয়েছেন সাহসও। খবর ডেইলি মেইল।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই