দ্বাদশ এশিয়া কাপের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেতে মাঠে নেমেছে বাংলাদেশ। সবার আগে ফাইনাল নিশ্চিত করা শ্রীলংকার বিপক্ষে এদিন টসও জিতেছে তারা। কিন্তু লংকানদের বোলিং তোপে ২০৪ রানের বেশি স্কোর সংগ্রহ করতে পারেনি মুশফিকুর রহিমরা।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের উদ্বোধনী জুটির এনামুল হক ও শামসুর রহমান। মাঠ থেকে তাদের বিদায় নেয়ার পর কেউই দলের হাল ধরতে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২০৪ রান সংগ্রহ করতে পারে স্বাগতিকরা।
দলীয় ৭৪ রানে শামসুর রহমান (৩৯) অজন্তা মেন্ডিজের বলে এলবিডব্লিউ'র শিকার হন। দলের রানের খাতায় আর মাত্র ২ রান যোগ হতেই প্রিয়াঞ্জনের বলে থিরিমান্নের তালুবন্দী হন এনামুল হক। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান মাত্র ১ রানের জন্য এদিন হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। তবে তার ৪৯ রানই দলীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
মিডল অর্ডারের ব্যাটসম্যান নাসির হোসাইন ও মাহমুদুল্লাহ দু'জনই ৩০ রান করে আউট হন। এছাড়া সাকিব আল হাসানের ২০ রানই দুই অঙ্কের ঘরের স্কোর।
লংকান বোলার মেন্ডিজ, লাকমাল, প্রিয়াঞ্জন ও থিসারা প্রত্যেকে দুটি করে উইকেট পান।
খেলা
২০৫ রানের টার্গেট দিল বাংলাদেশ