নড়াইলে-দেশব্যাপী তৃণমূল পর্যায়ে বাছাইকৃত ভলিবল খেলোয়ারদের ১৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে । ৭টি বিভাগ হতে ৩৪ জন খেলোয়ারদের মধ্যে বাছাইকৃত ১৫ জন খেলোয়ারকে এই প্রশিক্ষণ দেয়া হয়।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যাবস্থাপনায়, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে জানা যায় বেলা ১১টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাপণী অনুষ্ঠানে প্রশিক্ষানার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান মিকু।

এসময় ভলিবল প্রশিক্ষক কেএম তৌহিদুল ইসলাম,ইউছুফ আলী,শাহজালাল মুকুলসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক মোস্তফা কামাল, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় প্রমুখ। বিভিন্ন শ্রেনী পেশার জনগন উপস্থিত ছিলেন।

উজ্জল/নাজিব