জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। সিরিজে সর্বোচ্চ রান স্কোরার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।

চলতি সিরিজে ২১৩ রান নিয়ে সবার শীর্ষে রয়েছেন মুশফিক। সিরিজে পাঁচটি ম্যাচেই ব্যাট করেছেন তিনি। এতে কোনো সেঞ্চুরি না করতে পারলেও দুটি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। প্রথম ম্যাচে ৬৫ রান করেন মুশফিক। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ২৭ ও ৩৩ রানে আউট হলেও চতুর্থ ম্যাচে করেন ৭৭ রান। আর শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১১ রান।

জেডআই