শুক্রবার অলিম্পিকের গলফে দ্বিতীয় রাউন্ড শেষে বাংলাদেশের গলফার সিদ্দিকুর যৌথভাবে ৪৬তম স্থানে ছিলেন। শনিবার নয় ধাপ পিছিয়েছেন সিদ্দিকুর। তৃতীয় রাউন্ড শেষে ৫৫তম স্থানে রয়েছেন বাংলাদেশের এ তারকা। পিছিয়ে পড়ায় পদক জয়ের সম্ভাবনা একেবারেই কম সিদ্দিকুরের।

গলফ কোর্সে শনিবার পারের চেয়ে চার শট বেশি খেলেন। এছাড়া চারটি বোগি করেন সিদ্দিকুর। ৩১ বছর বয়সি এ গলফার বোগি দিয়ে দিন শুরু করেন। এরপর টানা আট হোলে পারের সমান শট নেন। নয় হোলের খেলায় মোট তিনটি বোগি করেন।

পারের চেয়ে শটও নেন বেশি। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সাত শট বেশি খেলে পিছিয়ে পড়েন অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাওয়া সিদ্দিকুর রহমান।

রিও অলিম্পিকে গলফে তৃতীয় রাউন্ড শেষ শীর্ষে আছে জাস্টিন রোজ। সিদ্দিকুর যেখানে পারের চেয়ে সাত শট বেশি খেলেছেন সেখানে যুক্তরাষ্ট্রের জাস্টিন রোজ পারের চেয়ে ১২ শট কম খেলে শীর্ষস্থানে আছেন।

এমএনজে