ভারতকে হোয়াইট ওয়াশ করার মিশনে শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে মাঠে নেমেছে টাইগারদের ১১ জন। দেখে নেয়া যাক "ওরা ১১ জনকে"।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসাইন, মাশরাফি, আরাফাত সানি, রুবেল হোসাইন ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, আমবাতি রাইদু, সুরেশ রায়না, ধোনি, স্টুয়ার্ট বিনি, অক্ষর পাটেল, অশ্বিন, কুলকার্নি ও উমেশ যাদব।
জেডআই





