অনেক লড়াই করেছে বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে পেরে উঠতে পারেনি তারা। এবারও ডিএফবি পোকালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বায়ার্ন। শনিবার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে বরুসিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।
দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো জার্মান কাপের ফাইনাল নির্ধারিত সময় শেষ হলো গোলশূন্য ড্রয়ে। ডর্টমুন্ড গোলরক্ষক রোমান ওয়েইডেনফেলার বেশ কয়েকবার বায়ার্নকে রুখে দিয়েছেন। কিন্তু অতিরিক্ত সময়ে তারই ভুলে এগিয়ে যায় বায়ার্ন।
খেলার ১০৭ মিনিটে জেরোমে বোয়েটাংয়ের ক্রস থেকে দলকে এগিয়ে দেন আর্জেন রোবেন। অবশ্য মার্কো রিউসের একটি চেষ্টা ভড়কে দিয়েছিল বায়ার্নকে। তবে ১২০ মিনিট পর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থমাস মুলার। এতে টানা দ্বিতীয়বারের মতো ডিএফবি পোকালের শিরোপাটি ঘরে তুলল বেভারিয়ানরা।
উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও বুন্দেসলিগার পর এনিয়ে প্রথম মৌসুমে চারটি শিরোপার স্বাদ পেলেন পেপ গার্দিওলা। যদিও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল তার দল। গত মৌসুমে এই শিরোপাটিও জিতেছিল বায়ার্ন।
ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
পোকাল চ্যাম্পিয়ন বায়ার্ন
অনেক লড়াই করেছে বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে পেরে উঠতে পারেনি তারা। এবারও ডিএফবি পোকালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অ





