বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের উইলিয়ামস পরিবারের দুই কন্যা সেরেনা ও ভেনাস উইলিয়ামস।

শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে শনিবার মেলবোর্নে ২৬তম বাছাই ইউক্রেনের ইলিনা স্ভিটোলিনাক ৪-৬, ৬-২ ও ৬-০ সেটে হারিয়েছেন শীর্ষ বাছাই ৩৩ বছর বয়সী সেরেনা।

এদিকে ইতালির ক্যামেলিয়া গিওর্গিকে ৪-৬, ৭-৬ (৭-৩), ৬-১ সেটে পরাজিত করেছেন ৩৪ বছর বয়সী ভেনাস।

জেডআই