সভাপতি সেপ ব্লাটার ও ইউয়েফা প্রধান মিশেল প্লাতিনির নিষেধাজ্ঞা বহাল রাখলো ফিফা আপিল কমিটি। এ দুই শীর্ষ ফুটবল সংগঠকের আপিল খারিজ হলেও তাদের শাস্তি কমছে।
ফিফা আপিল কমিটি ৮ বছর থেকে কমিয়ে ৬ বছরের নিষেধাজ্ঞা দিলেন ব্লাটার-প্লাতিনিকে।
অনৈতিকভাবে অর্থ লেনেদেনের দায়ে ব্লাটার-প্লাতিনিকে সম্প্রতি এ নিষেধাজ্ঞা দেয় ফিফার এথিকস কমিটি। তাদের বিপক্ষে অভিযোগ ছিল ২০১১ সালে অনৈতিকভাবে ইউরোপিয়ান ফুটবল সংস্থা (ইউয়েফা) প্রধান মিশেল প্লাতিনিকে ২ মিলিয়ন ডলার দিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্লাটার।
জেএইচ





