ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের প্রথম রাউন্ডে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ১ কোটি ৪০ লাখ রুপিতে (১ কোটি ৬২ লাখ টাকা) কিনল সানরাইজার্স হায়দরাবাদ।

তবে উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও তামিম ইকবালের ব্যাপারে কোনো দলই আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রীত থেকে গেছেন তারা।

শনিবার সকালে নবম আইপিসএলের নিলাম তালিকায় ছিলেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার।এরা হলেন-মুশফিককুর রহিম, সৌম্য সরকার, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

সাকিব আল হাসান কলকাতা নাইরার্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় নিলামে ওঠেননি এখন পর্যন্ত অবিক্রীত থেকে গেছেন হাশিম আমলা, অ্যারোন ফিঞ্চ, মার্টিন গাপটিল, দিলশান, পূজারা, জর্জ বেইলি, মাহেলা জয়াবর্ধনে, মাইক হাসি, উসমান খাজা , রবি বোপারার মতো ক্রিকেটারাও।

এমই