সাকিবের আল হাসানের পর এবার নারীদের র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা শীর্ষ অল রাউন্ডারের জায়গা দখল করেছেন বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।
আইসিসি নারী টি-২০ ক্রিকেটের র্যাঙ্কিংয়ে সেরা অল রাউন্ডার ছাড়াও সেরা বোলারও বাংলাদেশের এই তারকা।
টি-২০’র অল রাউন্ডার র্যাঙ্কিংয়ে ২৯১ পয়েন্ট নিয়ে শ্রীলংকান শশীকালা সিরিওয়ার্ধনেকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের সালমা। সিরিওয়ার্ধনের পয়েন্ট ২৮৭।
বোলিংয়ে সালমা নিউজিল্যান্ডের নেলসনকে পেছনে ফেলে শীর্ষে ওঠেন। সালমার রেটিং পয়েন্ট ৬৪৯। আর দ্বিতীয় অবস্থানে থাকা নেলসনের পয়েন্ট ৬৪৮।
সালমা তার টি-২০ ক্যারিয়ারে ২৩টি টি-২০ ম্যাচ খেলে নিয়েছেন ২৬ উইকেট। আর ব্যাট হাতে ২৩ ইনিংসে করেছেন ৩৭৯ রান।
জেডআই





