সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩৪ ওভারে ১৫২/৪ (বাংলাদেশ ৪৮.৩ ওভারে ২২২) 

ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ছুড়ে দেয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৫ রানে প্রথম উইকেট খুইয়েছে ভারত।

ভয়ঙ্কও হয়ে উঠার আগেই শেখ ধাওয়ানকে সৌম্য সরকারের ক্যাচে পরিনত করেন নাজমুল হোসনে অপু। শেখর ধাওয়ান আউট হলেও মাত্র ১৪ বলে ২০ রান নিয়ে অপরাজিত আছেন রোহিম শর্মা। তাকে সঙ্গদিতে মাঠে নেমেছেন আম্বাতি রাইডু। দলীয় ৪৭ রানেই রাইডুকে ফিরিয়েছেন অধিনায়ক মাশরাফি।

মাঝে দিনেশ কার্তিককে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন রোহিত শর্মা। ৮৩ রানে তাকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান পেসার রুবেল হোসেন।

৫৫ বলে ৪৮ রান করে ফেরেন এই ভারতীয় ওপেনার।  এপরই কার্তিকের সঙ্গে জুটি বাধেন ধোনি। এরা দু’জন ২৩.১ ওভাওে ১০০ অতিক্রম করেন। ১৩৭ রানের দিনেশ কার্তিককে ফিরিয়ে আবারো খেলা জমিয়ে তোলেন মাহমুদউল্লাহ। 

এশিয়া কাপের ফাইনালে ভারতকে ২২৩ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ৪৮.৩ ওভারে অলআউট হয় বাংলাদেশ।

বিতর্কিত এক স্ট্যাম্পিংয়ে আউট হলেন লিটন কুমার দাস। আউট হওয়ার আগে ১১৭ বলে ১২১ রান করেন তিনি। এরপর মাশরাফি ৭, নাজমুল ইসলাম অপু ৭, রুবেল ২ রানে সাজঘরে ফেরেন। মোস্তাফিজ অপরাজিত থাকেন ২ রানে।

বাংলদেশের সংগ্রহ ৪২ ওভারে ১৯০/৬। আশা যাওয়ার মিছিলে যোগ দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাক্তিগত ৪ রান করে কুলদ্বীপ যাদবের বলে বুমরাহর হাতে ধরা পড়েন তিনি। এরফলে বাংলাদেশের সংগ্রহ ৩২.৩ ওভারে ১৫২/৫।

এর আগে  ক্যারিয়ারে প্রথম বারের মতো ওয়ানডেতে সেঞ্চুরি করলেন লিটন দাস। ভারতের বিপক্ষে ফাইনালে ৮৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। এতে লিটন হাঁকান ১১ চার ২টি ছক্কা। আর বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ১৪৫/৪।

১৯ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। ২ রান করে রান আউটের ফাঁদে পড়েন মোহাম্মদ মিঠুন। মাত্র ৫ রানে বিদায় নিলেন মুশফিকুর রহীম। কেদার যাদবের বলে ডিপ মিড উইকেটে বুমরার হাতে ধরা পড়েন তিনি। মাত্র দুই রান করে ফিরলেন ইমরুল কায়েস। যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

২৩.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১২৮/২।

৫৯ বলে ৩২ রান করে কুলদ্বীপ জাদবের বলে আউট হলেন মেহেদি মিরাজ। ২১ ওভারে দলীয় ১২০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এটা ভারতের বিপক্ষে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি। এর আগে ওপেনিংয়ে শতরানের জুটি গড়লেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ১৭.৫তম ওভারে বাংলাদেশের দলীয় ১০০ রান পূর্ণ হয়। গত দুই বছরে এটি বাংলাদেশের ওপেনিংয়ে জুটিতে শতরানের প্রথম ঘটনা। 

আসরে বাংলাদেশের ওপেনিং জুটিতে ৫০-উর্ধ্ব রানের প্রথম ঘটনা এটি।

এবারের এশিয়া কাপে প্রথম অর্ধশতকের দেখা পেলেন ওপেনার লিটন কুমার দাস । ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করেন লিটন। এতে লিটন হাঁকান ৬টি চার দুটি ছক্কা।  ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ৬৫/০-তে।

এবারের এশিয়া কাপের শুরুর ১০ ওভারে যে কোনো দলের এটি সেরা নৈপুণ্য।  এর আগে ইনিংসের ৭.৪তম ওভারে দলীয় অর্ধশত রান পূর্ণ হয় বাংলাদেশের। ভারতের বিপক্ষে ওপেনিংয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ।

প্রথম বারের মতো জাতীয় দলের হয়ে ওপেনিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গী যথারীতি লিটন কুমার দাস।

এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংযের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ দলে একটি পরিবর্তন রয়েছে। মুমিনুল হকের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপু। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। 

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ। 

এমবি