ইংল্যান্ডে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে হেরে প্রবল সমালোচনার মুখে পড়েছিল ভারত। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সেই ভারতই উল্টো রূপ দেখাচ্ছে ওয়ানডেতে।

নটিংহ্যামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে তারা স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে ৬ উইকেটে। পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয়টি ভারত জিতেছিল ১৩৩ রানে। এখন তারা ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে।

গত শনিবার অ্যালিস্টার কুকের ৪৪ রানে ভর করে প্রথম ইংল্যান্ড করে ২২৭ রান। জবাবে ৪২ বল থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সর্বোচ্চ ৬৪ রানে অপরাজত থাকনে আম্বাতি রাইডু। এছাড়া উদ্বোধনী ব্যাটসমান আজিঙ্কা রাহানে ৪৫ ও সুরেশ রায়না করেন ৪২ রান। সিরিজের চতুর্থ ম্যাচ মঙ্গলবার বার্মিংহ্যামে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ