বাংলাদেশের সঙ্গে সর্বশেষ দুই বার ওয়ানডে সিরিজেই হোয়াইট হয়েছে নিউজিল্যান্ড। কিন্তু সেই দলটির সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে প্রথম দুই ম্যাচেই নাজেহাল হয়েছে ক্রিকেট বিশ্বে দাদাগিরি করতে যাওয়া ভারত। তৃতীয় ওয়ানডেতেও জয়ের জন্য ৩১৫ রানের টার্গেট বেধে দিয়েছে কিউইরা। এই ম্যাচে জয় না পেলে সিরিজটিও হাতছাড়া করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে প্রথমে ব্যাট করতে নামে টসে হেরে যাওয়া নিউজিল্যান্ড। মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে তারা।
উদ্বোধনী জুটির জেসি রাইডার মাত্র ২০ রান বিদায় নিলেও ওয়ানডাউনে নামা কেন উইলিয়ামসনকে নিয়ে ১৫৩ রানের জুটি গড়েন ওপেনার গাপটিল। উইলিয়ামসন ৬৫ রান করে আউট হলেও সেঞ্চুরি পূর্ণ করেন গাপটিল। তবে মাঠ থেকে বিদায় নেন ১১১ রান করেই। ১২৯ বলে ১২টি চার ও দুটি ছক্কায় এই স্কোর করেন তিনি।
এছাড়া দলের পক্ষে লুক রঞ্চির ৩৮ রান ও টিম সাউদির ২৭ রানই উল্লেখযোগ্য। ভারতের বোলার জাদেজা ও মোহাম্মদ সামি সর্বোচ্চ দুটি করে উইকেট পান।
ঢাকা,২৫জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
ঢাকা,২৫জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই