দীর্ঘ চার বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মুশফিকুর রহিম। টেস্টে এখনও তিনিই পালের গোদা। কিন্তু ওয়ানডে দলের নেতৃত্ব দেয়া হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। কিন্তু মুশফিক ভুলেই গিয়েছিলেন যে তিনি অধিনায়ক নন।

গত ৩০ সেপ্টেম্বর বোর্ড সভায় ‘দুই অধিনায়কত্ব তত্ত্ব’ বোর্ড পাশ করেছিল। সেই সুবাধে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন মাশরাফি।

তবে নিজের বিষয়ে মুশফিক বলেছেন, "ওয়ানডের আগে একটা দল কেমন হতে পারে , কারা কারা খেলতে পারে সবকিছুই আমি চেষ্টা করি আগে থেকে হোমওয়ার্ক করে রাখতে। এক সপ্তাহ আগে এমন কিছু করছিলাম। পরে হঠাৎ করে খেয়াল হল এখন তো আমি ক্যাপ্টেন নেই।"

তিনি আরো বলেন, "কিছুদিন পরে হয়তো বুঝতে পারব। প্রথম ওয়ানডে খেলার পর অনভূতিটা কেমন বুঝতে পারব। কিপার হিসেবে যদি খেলার সুযোগ পাই অবশ্যই মাশরাফি ভাই যদি চায় আমি ওদিকটা থেকে কিছুটা সাহায্য করব। ক্যাপ্টেন হই আর সাধারণ খেলোয়াড় হই আমার যে কাজ তা অবশ্যই করব। আমাদের দলে এখন যেমন খেলোয়াড় আছে অধিনায়কত্ব আসলে তেমন বড় কোন বিষয় নয়।"

জেডআই