রোববার রাতে স্পোর্টিং গিজনের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে রিয়ালের বড় জয়ে গোলের সূচনাটা করেছিলেন গ্যারেথ বেল। তার কাছ থেকে আরো কিছু প্রত্যাশা করেছিলেন কোচ জিনেদিন জিদান।
কিন্তু গিজনের বিপক্ষের ম্যাচে ডান পায়ের ইনজুরিতে পড়েন বেল। আর এই ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন ওয়েলস তারকা।
তার ইনজুরি পরীক্ষা-নীরিক্ষা করে জানা গেছে, তিন সপ্তাহের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন না তিনি। আজ-কালকের মধ্যে অবশ্য বেলের ইনজুরির পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাবে রিয়াল।
এই সময়ের মধ্যে বেল রিয়ালের হয়ে বেটিস, এসপানিওল ও গ্রানাডার বিপক্ষে মাঠে নামতে পারবেন না। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে এএস রোমার বিপক্ষে মাঠে নামার আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে রিয়ালের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে।
এমকে





