টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ওপেনিং ওভারের প্রথম বলেই আফগানদের প্রথম উইকেট শিকার করেছে টাইগাররা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ক্রিজে আছেন নাজিব তারাকি (৬) ও গুলবুদ্দিন নায়েব (৮)।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাশরাফির ওপেনিং ওভারের প্রথম বলেই মাহমুদুল্লাহর হাতে ক্যাচ তুলে দিয়েছেন উদ্বোধনী জুটির ব্যাসম্যান মোহাম্মদ শেহজাদ।