অস্ট্রেলিয়ান ওপেনে টানা ১৮ তম বারের মতো মারিয়া শারাপোভাকে হারিয়েছেন সেরেনা উইলিয়ামস। শেষ আটে পাওয়া ৬-৪,৬-১ গেমের এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেন এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
মারিয়া শারাপোভার কাছে সর্বশেষ ১২ বছর আগে হেরেছিলেন সেরেনা। মেলবোর্ন পার্কে পাওয়া এই জয়ে নিজের ২২তম গ্র্যান্ডস্লামের খুব কাছাকাছি রয়েছেন তিনি। শারাপোভাকে হারানোর পরে তিনি বলেন, লড়াইটা অনেক বেশি তীব্র ছিল। শারাপোভা অনেক মনোযোগী ও তীব্র লড়াকু খেলোয়াড় যিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন।
এমন কারো বিপক্ষে খেলতে হলে অনেক বেশি তীব্রতার সঙ্গে খেলতে হয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা, সেমিফাইনালে মুখোমুখি হবেন অগ্নিয়েস্কা রাদওয়ান্সকার। স্প্যানিশ কার্লো সুয়ারেজ নাভারোকে ৬-৪,৬-১ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি। (বিবিসি)
এআই





