বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই লড়াইয়ের জন্য বৃহস্পতিবার এই দল ঘোষণা করা হয়েছে।
দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ২৫ অক্টোবর এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ নভেম্বর থেকে। তবে এই সফরে কোনো টি-টোয়েন্টি ম্যাচ থাকছে না।
জিম্বাবুয়ে টেস্ট দল : ব্রেন্ডন টেলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, টাফাডজওয়া কামুঞ্জোজি, হ্যামিল্টন মাসাকাদজা, শিনগি মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, নাটসাই এম’শানগিউ, রিচমন্ড মাতুমবামি, জন নিউম্বু, টিনাশে পানিয়ানগারা, ভুসিমিজি সিবান্দা ও মালকম ওয়ালার।
জিম্বাবুয়ে ওয়ানডে দল : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, সিকান্ডার রাজা, রেগিজ চাকাবভা, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, টাফাদজওয়া, কামুঞ্জোজি, হ্যামিল্টন মাসাকাদজা, নাটসাই এম’শানগিউ, রিচমন্ড মাতুমবামি, জন নিউম্বু, টিনাশে পানিয়ানগারা, ভুসিমুজি সিবান্দা, মালকম ওয়ালার।
জেডআই





