স্বদেশী বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসিকে বিশ্বসেরা বলে মেনে নিলেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনা। কিন্তু তার করা গোলগুলোকে আরো দর্শনীয় ও সুন্দর ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
ডিয়াগো ম্যারাডোনাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বলা হয়ে থাকে। কিন্তু তিনি মেসিকে আধুনিক খেলার সবচেয়ে সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক নাপোলি ও বোকো জুনিয়র তারকা ম্যারাডোনা বলেন, "আমি মনে করি, স্টাইলের সঙ্গে গোল আসে। আমার বিশ্বাস, মেসি তার নিজের স্টাইল খুঁজছে। কিন্তু সে গোল করে সেটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা আপনার পথে আরো গতি বৃদ্ধি করে দেয়। সম্ভবত অতি শীঘ্রই সে তার স্টাইল খুঁজে পাবে।"
তিনি আরো বলেন, "আমি মনে করি, শুরু থেকেই আমার নিজের একটা স্টাইল ছিল। এটা একটি পয়েন্ট যেখান থেকে আমি মেসির চেয়ে সেরা হতে পারি। কিন্তু মেসি এখনই ৩০০ গোল করে ফেলেছে। বিপরীতে আমি সম্পূর্ণ খেলোয়াড়ী জীবনে ২০০-এর চেয়ে অল্প কিছু বেশি গোল করেছিলাম।"
"কিন্তু বিষয় হচ্ছে, আমার গোলগুলো ছিল আরো সুন্দর।"-যোগ করলেন সাবেক বিশ্বকাপ জয়ী তারকা।
চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে অসাধারণ দুটি গোল করেছেন মেসি। তার গোলের সুবাদে দুই লেগ মিলে ৫-৩ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
জেডআই





