গতকাল শনিবার বিবৃতি দিয়ে বিসিসিআই জানিয়েছে, তাদের নতুন নির্বাচক কমিটি প্রসঙ্গে। চেতন শর্মার নেতৃত্বে এই নির্বাচক কমিটিতে রয়েছেন মোট ৫ জন। বাকিরা হলেন- শিব সুন্দর দাস, সুব্রত ব্যানার্জি, সালিল আনকোলা ও শ্রীধরন শরত।
এর আগে গত বছরের ১৮ নভেম্বর বিসিসিআইয়ের ওয়েবসাইটে ৫ নির্বাচকের পদে বিজ্ঞাপন দেওয়া হয়। সেখানে মোট ৬০০ জন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেছিল। সেখান থেকে যাচাই বাছাই করে ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় রাখে কমিটি। ইন্টারভিউ শেষে কমিটি ৫ জন ব্যক্তিকে নতুন করে নিয়োগ দেয়।
এমআই





