পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়ার উদ্দেশ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। সেই পরীক্ষায় পজিটিভ আসায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া হচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। শঙ্কা জেগেছে আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে রিয়াদের খেলা নিয়েও।

তামিম ইকবাল ও রিয়াদ দুইজনেই পিএসএল প্লে-অফের দলে জায়গা পান। দুইজনের যাওয়ার দিনক্ষণও চূড়ান্ত হয়ে গিয়েছিল। রিয়াদেরই আগে যাওয়ার কথা ছিল।

কিন্তু সেটা এখন আর সম্ভব হচ্ছে না। কোভিড-১৯ পজিটিভ আসায় এখন পাকিস্তানের ফ্লাইট ধরার বদলে আইসোলেশনে থাকতে হচ্ছে তাকে। খবর বিডিক্রিকটাইম’র।

পিএসএলে ইংল্যান্ডের মঈন আলির বদলি হিসাবে রিয়াদকে দলে নিয়েছিল মুলতান সুলতান। দলটির সামনে প্রথম কোয়ালিফায়ার খেলে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ হাতছানি দিচ্ছে। এই দলের অংশ হয়েও যেন হয়ে ওঠা হলো না রিয়াদের। ৮ তারিখ সকালেই তার পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সকাল ১০টায় এমিরেটসের একটি ফ্লাইটে রওনা দেওয়াা কথা ছিল তার।

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও রিয়াদের খেলা নিয়ে জেগেছে সংশয়। ত্রিদলীয় ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জয় করে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আসন্ন টি-টোয়েন্টি কাপের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও পাঁচ দলের একটির অধিনায়ক তিনি হবেন এমনটাই আশা করা যায়।

অপরদিকে, রিয়াদের সাথে একইদিনে পিএসএলে দল পাওয়ার সুখবর পেয়েছিলেন তামিমও। সবকিছু ঠিক থাকলে লাহোর কালান্দার্সে সুযোগ পাওয়া এই বাঁহাতি ওপেনার দেশ ছাড়বেন আগামী ১০ নভেম্বর। সকাল ১০টায় এমিরেটসের একটি ফ্লাইটে করে পিএসএলের প্লে-অফ খেলতে যাবেন তামিম।

এমবি