এবাদত হোসেনের দুই উইকেটের পর এবার আঘাত হেনেছেন কামরুল ইসলাম রাব্বি। তার শিকার হয়ে ফিরে গেছেন জে এম বেয়ারস্টো।
এর মাধ্যমে ইংল্যান্ড একাদশের তৃতীয় উইকেটের পতন হয়। তাদের স্কোর ২০ ওভারে ৩ উইকেটে ১২৮ রান।
বিসিবি একাদশ করেছিল ৯ উইকেট ৩০৯ রান।

এবাদত প্রথম আঘাত হানেন অষ্টম ওভারে। তার শিকার হন উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয়। ব্যক্তিগত ২৮ রানে কামরুল ইসলামের তালুবন্দি হন তিনি।

১২তম ওভারেই দ্বিতীয় আঘাত হানেন তিনি। তার শিকার হন অপর উদ্বোধনী ব্যাটসম্যান জেমস ভিন্স।

শতক করেছেন ইমরুল কয়েস। অর্ধশতক করেছেন মুশফিকুর রহিম। তবে অল্পের জন্য অর্ধশত করতে পারেননি নাসির হোসেন। ৪৫ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরেন তিনি।

সকাল সাড়ে ১০টায় ফতুল্লা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

এসএ