অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচেই জয়ে পেয়েছিল রায়ান গিগসের ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ের ধারা অব্যাহত রাখতে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল তার শিষ্যরা। কিন্তু ফের হারের রাজ্যে চলে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১-০ গোলের ব্যবধানে হেরেছে তারা।
মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন কোচ ডেভিড ময়েস। কিন্তু তার অধীনে সবচেয়ে বাজে পারফরম্যান্স করে দলটি। অচেনা রুপে হাজির হয় স্যার অ্যালেক্স ফার্গুসনের সাবেক শিষ্যরা। বাদ পড়ে যায় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ফলে ৬ বছরের চুক্তি করা হলেও ১০ মাসের মাথায় বরখাস্ত হন ময়েস।
ময়েসের পর দায়িত্ব পান ক্লাবটি সাবেক সেরা খেলোয়াড় রায়ান গিগস। তার অধীনে প্রথম ম্যাচেই সফলতা পায় দলটি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
এদিন স্যান্ডারল্যান্ডের বিপক্ষে খেলার ৩০ মিনিটে প্রথম গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই গোলটি করেন সেবাস্তিয়ান লারসন। খেলায় আর কোনো গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
গিগসের অধীনে প্রথম ম্যাচে নরউইচ সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ম্যানইউ। সেই ম্যাচের একাদশ থেকে চার জনকে পরিবর্তন করে আজকের একাদশ সাজান গিগস।
স্যান্ডারল্যান্ড যে শক্ত দল তার প্রমাণ আগেই দিয়েছে। তাদের কাছে মরিনহোর অধীনে চেলসি প্রথমবারের মতো হারের লজ্জা পায়।
প্রিমিয়ার লিগে গত ২৩ ম্যাচে ইউনাইটেডকে হারাতে পারেনি স্যান্ডারল্যান্ড। যদিও সর্বশেষ মুখোমুখিতে লড়াইয়ে লিগ কাপের সেমিফাইনালে জয় পেয়েছে দলটি। এবার গিগসের অধীনের ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগের জয় খরা ঘুঁচাতে পারল তারা।
ঢাকা, ৩মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
ফের হারের রাজ্যে ইউনাইটেড
অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচেই জয়ে পেয়েছিল রায়ান গিগসের ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ের ধারা অব্যাহত রাখতে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল তার শিষ্যরা।





