কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত রজার্স কাপের রজার্স কাপের সেমিফাইনারে ছোট বোন সেরেনা উইলিয়ামসকে হারিয়েছেন ভেনাস উইলিয়ামস। দুই বোনের দুর্দান্ত লড়াইয়ে ৬-৭ (২/৭), ৬-২ ও ৬-৩ সেটে ম্যাচটি শেষ হয়।

এই নিয়ে ক্যারিয়ারে ২৫ বার মুখোমুখি হয়েছেন সেরেনা ও ভেনাস। এই ম্যাচটিতে হারলেও সব মিলিয়ে এগিয়ে আছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। ১১বার হারলেও ১৪বার বড় বোনের বিপক্ষে জয় পেয়েছিলেন ৩২ বছর বয়সী এই টেনিসকন্যা।

সাতটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ভেনাস সেরেনার কাছে এই ম্যাচের আগে টানা পাঁচবার হারের লজ্জা পেয়েছিলেন। অবশেষে জয়ের ধারায় ফিরেছেন তিনি।

রোববার রাতে ফাইনালে পোল্যান্ডের আগনিস্কা রাদওয়ানস্কার মুখোমুখি হবেন ৩৪ বছর বয়সী যুক্তরাষ্ট্রের তারকা ভেনাস।

ঢাকা, ৯ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই