নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সফরে ওয়ানডে সিরিজে পৌনে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত। টেস্টে লড়াইটাও শুরু করেছে হার দিয়ে। দ্বিতীয় ও শেষ টেস্টের আগে হুঙ্কার দিয়ে নিউজিল্যান্ড পেসার টিম সাউদি বলেছিলেন যে ভারতকে জয়হীন রাখবেন তারা। তবে প্রথম ইনিংসে কিউইদেরকে দ্রুত অল আউট করে দেয় ভারত। নিজেদের প্রথম ইনিংসে বড় স্কোর করে জয়ের স্বপ্ন দেখে সফরকারীরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ম্যাককালামের ডাবল সেঞ্চুরির সঙ্গে ওয়াটলিংয়ের সেঞ্চুরিতে বড় রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। এতে ম্যাচটি জিততে না পারলেও অন্তত হারছে ব্লাক ক্যাপসরা। ফলে সত্য হওয়ার পথে টিম সাউদির কথা।
দ্বিতীয় ইনিংসের ব্যাটিং নিয়ে যখন স্বাগতিক দল যাত্রা শুরু করে তখন ভারতের চেয়ে ২৪৬ রানে পিছিয়ে ছিল। শুধু তাই নয়, ৯৪ রান সংগ্রহ করতেই হারিয়েছিল ৫ উইকেট। তবে সোমবার চতুর্থ দিন শেষে তারা যখন মাঠ ছাড়ে, তখন দলের পাশে জ্বল জ্বল করছিল ৬ উইকেটে ৫৭১ রান। প্রতিপক্ষ দলের চেয়ে ৩২৫ রানে এগিয়ে। হাতে রয়েছে আরো চার উইকেট।
নিউজল্যান্ডের হয়ে প্রথম কোন ব্যটসম্যান হিসেবে ৩০০ রানের মাইলফলক থেকে এখন তিনি ১৯ রানের দূরত্বে অবস্থান করছেন ম্যাককালাম। বর্তমানে কিউই দলের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি দখল করে রেখেছেন মার্টিন ক্রো। ১৯৯১ সালে এই ভেন্যুতেই শ্রীলংকার বিপক্ষে ২৯৯ রান করেছিলেন তিনি। পায়ে এবং কাঁধের ইনজুরির সঙ্গে লড়াই করা ৩২ বছর বয়সী ম্যাককালাম এদিন পুরো ১২ ঘন্টা ক্রিজে কাটিয়ে ২৮১ রান করে অপরাজিত আছেন।
ওয়েটলিংকে সঙ্গী করে ম্যাককালাম নতুন একটি বিশ্ব রেকর্ডও গড়েছেন। আর সেটি হচ্ছে ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ জুটিবদ্ধ রান সংগ্রহের রেকর্ড। এ জুটিতে তারা সংগ্রহ করেছেন ৩৫২ রান। যেখানে বিজে ওয়াটলিংয়ের সংগ্রহ ছিল ১২৪ রান। তাদের চেয়ে এক রান কম সংগ্রহ করে এতদিন পর্যন্ত রেকর্ডটির মালিক ছিল শ্রীলংকান ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে ও প্রসন্ন জয়বর্ধনে জুটি। ২০০৯ সালে ভারতের বিপক্ষে তারা সংগ্রহ করেছিল ৩৫১ রান।
তাদের এই জুটিটি নিউজিল্যান্ড দলের যে কোন জুটিতে তৃতীয় সেরা সংগ্রহ। একই সঙ্গে ম্যাককালাম পৌঁছে গেছেন নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যান হিসেবে এক সিরিজে দ্বিতীয় দফা ডাবল সেঞ্চুরি হাকানোদের ক্লাবে। এর আগে অভিজাত ওই ক্লাবের একমাত্র সদস্য ছিলেন গ্লেন টার্নার। ১৯৭২ সালে ওয়েস্টইন্ডিজ সফরে ওই কীর্তি গড়েছিলেন তিনি।
চলতি সিরিজের প্রথম টেস্টে ম্যাককালাম সংগ্রহ করেছিলেন ২২৪ রান। যে টেস্টে ভারত ৪০ রানে পরাজিত হয়। এর আগে ২০১০ সালে হায়দ্রাবাদে এই ভারতীয়দের বিপক্ষেই তিনি খেলেছিলেন ২২৫ রানের এক ইনিংস। ফলে দ্বিতীয় কিউই ব্যাটসম্যান হিসেবে ট্রিপল ডাবল সেঞ্চুরি হাকানোর ক্লাবে যুক্ত হয়েছেন ম্যাককালাম। এর আগে তিনটি ডাবল সেঞ্চুরি হাকানোর তালিকায় একমাত্র ব্যটসম্যান হিসেবে অবস্থান করছিলেন সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।
মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিনে ম্যাককালামের সঙ্গে ৬৭ রান নিয়ে খেলা শুরু করবেন নীশাম।
খেলা
জয়হীনই থাকতে হচ্ছে ভারতকে
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সফরে ওয়ানডে সিরিজে পৌনে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত। টেস্টে লড়াইটাও শুরু করেছে হার দিয়ে। দ্বিতীয় ও শেষ টেস্টের আগে হুঙ্কার দিয়ে নিউজিল্যান্ড পেসার টিম সাউদি বলেছিলেন যে ভারতকে জয়হীন রাখবেন তারা। তবে প্রথম ইনিংসে কিউইদেরকে দ্রুত অল আউট করে দেয় ভারত।





