নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন এবং ফেনী সকার ক্লাব ম্যাচ ড্র হয়েছে। দিনের একমাত্র ম্যাচে দুই দল ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচের ২১ মিনিটে ঢাকা ব্রাদার্স ইউনিয়নের সাইমন গোল করে দলকে এগিয়ে দেয়। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাদার্স।
কিন্তু বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে চুকা চার্লস গোল করে সকার ক্লাবকে সমতায় ফেরায়।
এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ব্রাদার্স ২৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ থাকল। আর সকার ক্লাব সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে থাকল।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর
খেলা
ব্রাদার্স-ফেনী ম্যাচ ড্র
নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন এবং ফেনী সকার ক্লাব ম্যাচ ড্র হয়েছে। দিনের একমাত্র ম্যাচে দুই দল ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের ২১ মিনিটে ঢাকা ব্রাদার্স ইউনিয়নের সাইমন গোল করে দলকে এগিয়ে দেয়। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাদার্স।





