অবশেষে পর্দা উঠছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের। মঙ্গলবার থেকে তিনটি স্টেডিয়ামে শুরু হচ্ছে ক্রিকেটের এই লড়াই। এর আগে কলকাতা ইডেন গার্ডেনসের ১৫০ বছরপূর্তি উপলক্ষে আচার্য্য মেমোরিয়াল টুর্নামেন্ট খেলার জন্য দুই বার ঢাকা লিগ শুরুর তারিখ পিছিয়েছিল বিসিবি।
মঙ্গলবার প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন গাজী ট্যাংক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনে তারা ওল্ডডিওএইসএস স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে। শেখ জামাল ফতুল্লায় পারটেক্স স্পোর্টস ক্লাবের বিপক্ষে খেলবে। বিকেএসপির ৩ নাম্বার মাঠে প্রাইম দোলেশ্বর কলাবাগান ক্রীড়া চক্রের মুখোমুখি হবে।
গত আসরে বিতর্কিত নিলাম পদ্ধতিতে দলবদল অনুষ্ঠিত হয়েছিল। এবার পুরনো পদ্ধতিতেই দলবদল হয়েছে। বিসিবির নিষেধাজ্ঞার কারণে শুরুতে সাকিব আল হাসান দল বদল করতে না পারলেও পরে তিনি লিজেন্ডস অব রূপগঞ্জে (সাবেক গাজী ট্যাংক) যোগ দিয়েছেন।
তামিম ইকবালও রয়েছেন এই দলে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের কারণে ঢাকা লিগের শুরুতে জাতীয় দলের ক্রিকেটারদের পাচ্ছে না ক্লাবগুলো।
জেডআই





