বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হোম গ্রাউন্ড মিরপুর স্টেডিয়ামে বরাবরের মতই ঘামঝড়াতে দেখা গেল জাতীয় দলের একসময়ের নিয়মিত খেলোয়াড় নাসির হোসেনকে। সম্প্রতি জাতীয় দলের মূল একাদশে স্থান করে নিতে বারবার ব্যর্থ হচ্ছেন এক সময়কার সেরা মিডেল অর্ডার। বল হাতেও দারুণ সফল ছিলেন তিনি। কিন্তু তারপরও দলে স্থান হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে নাসির হোসেন বলেন, আসলে মূল স্কোয়াডে সুযোগ পাওয়া আমার হাতে নেই। সেটা নির্বাচকমণ্ডলীর হাতে। তবে আমি প্রাকটিস করে যাচ্ছি। জাতীয় দলে স্থান করে নিতে প্রতিদিন মূল দলের প্রাকটিসের পরেই আরো ঘণ্টা খানেক প্রাকটিস করি। আশা করছি, আবারো দলে সুযোগ পাব।
ফিটনেস পরীক্ষায় সব সময় সেরাদের সেরা নাসির। বাংলাদেশের 'জন্টিরোডস' খ্যাতি অর্জনকারী নাসির ফিল্ডিংয়ে সর্বদাই অব্যর্থ। তার অঞ্চল দিয়ে ব্যাটসম্যানদের একটি ভুল শট উইকেট পতনের কারণ হয়। লাফিয়ে এক হাতে ক্যাচ ধরা বা ছাপ দিয়ে বল লুফে নেয়ায় দার জুড়ি নেই।
ব্যাটিংয়ে মিডেল অর্ডার পজিশনের জন্যে উপযোগী নাসির। বিশেষত শেষ দিকের স্লোগ ওভারে প্রতিপক্ষের বোলারদের শাসন করে দ্রুত রান তুলে বহুবার বাংলাদেশের জয়ের জন্য রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আবার সময়ের প্রয়োজনে নিজের ইনিংসটাকে দীর্ঘায়ীত করেও খেলেছেন তিনি।
আর বোলিংয়েও বেশ সফল নাসির। দলে অলরাউন্ডার হিসেবে অংশ নেয়া নাসিরের শিকার ১৯টি উইকেট। যখন কোন জুটিকে নিয়মিত বোলার দিয়ে ঘায়েল করা যায় না, তখনই বল হাতে তাকে সফল হতে দেখা গেছে। সব মিলিয়ে দারুণ ফর্মে থাকা নাসির আরো একবার নিজেকে প্রমাণ করে মূল স্কোয়াডে খেলতে চান। আর সেই জন্যই বাড়তি পরিশ্রম করে যাচ্ছেন মাঠে।
এসএ





