কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমে উইকেট খরায় ভুগছে বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি টাইগাররা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭২ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন রোহিত শর্মা (৩৯) ও শিখর ধাওয়ান (২৮)।

এদিন মাশরাফির উদ্বোধনী ওভারের প্রথম বল চার দিয়ে রানের খাতা খোলে ভারত। তারপর ধীরে ধীরে এগিয়ে চলতে শুরু করে তারা।

অবশ্য মাশরাফির বলে স্লিপে ক্যাচ উঠলেও অল্পের জন্য সেটি হাতে নাগালের বাইরে চলে যায়। পরে নাসির হোসাইনের বলে তার হাতে ফিরতি ক্যাচ আসলেও তা ফসকে যায়। রান আউটের চেষ্টা করেও ব্যর্থ বাংলাদেশ।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসাইন, রুবেল হোসাইন ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কায় রাহানে, ধোনি, জাদেজা, অশ্বিন, মোহাম্মদ সামি, মুহিত শর্মা ও উমেশ যাদব।

জেডআই