নারীদের টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে ভারতের নারী ক্রিকেট দল। মঙ্গলবার ধর্মশালায় হিমাচল ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে ২ উইকেটে হেরেছে তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের মেয়েরা উড়ন্ত সূচনা করেছিল। ৯১ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ৬ ওভারেই তুলে নিল ৪২ রান। কিন্তু পাওয়ার প্লের পর সমস্যায় পড়ে ব্যাটসম্যানরা। দ্রুতই বেশ কয়েকটি উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯২ রান করে ইংলিশরা।
দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করে টামি বিউমোন্ট। ১৮ বলে ২০ রান করেন তিনি। মিডল অর্ডারের ব্যাটসম্যান স্কিভার করেন ১৯ রান। এছাড়া সারাহ টেইলরের ১১ বলে ১৬ রানই উল্লেখযোগ্য স্কোর।ভারতের বোলার একতা বিশ্ট ৪টি উইকেট শিকার করেন। দুটি উইকেট পান কাউর।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান সংগ্রহ করতে পারে ভারত। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় তারা।
১৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতেই একের পর এক ব্যাটসম্যান মাঠে আসা যাওয়া করেন। তাদের মাঠে উঠা-নামার গতির বিপরীত দিকে থাকে রানের গতি। ফলে শত রানও করতে পারেনি দলটি।
ভারতের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন হারমানপ্রিত কাউর। ২৫ বলে ২৬ রান করে রান আউট হন তিনি। অধিনায়ক মিথালি রাজের ২০ রান দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
ইংল্যান্ডের সেরা বোলার হীদার নাইট তিনটি উইকেট শিকার করেন। দুটি উইকেট পান শ্রুবসোলে।
ওএফ





