শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৩২৫ রানের পাহাড় ছুঁড়ে দেয় বাংলাদেশ দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায়স্বাগতিকরা।
আজ শনিবার রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৩২/৩ (১১.৪ ওভার)
আউট হয়ে ফিরে গেছেন: দানুস্কা গুনাথিলাকা (০), কুশাল মেন্ডিস (৪) ও উপুল থারাঙ্গা (১৯)।
লংকানদের ইনিংসের শুরুতেই আঘাত হানেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই সাজঘরে ফেরেন ওপেনার দানুস্তা গুনাথালাকা। মাশরাফির বলে লেগ বিফোরের শিকার হন গুনাথালাকা।
এরপর অভিষেকে নিজের প্রথম উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে ৪ রান করা কুশাল মেন্ডিস শুভাগত হোমের হাতে ধরা পড়েন।
তাসকিনের করা ১১তম ওভারের শেষ বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে ফেরত যান উপুল থারাঙ্গা। লঙ্কান ভারপ্রাপ্ত অধিনায়কের ব্যাট থেকে আসে ২৯ বলে ১৯ রান।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রানের পাহাড় দাঁড় করায় বাংলাদেশ। তামিম ইকবালের শতকে ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৩২৪ রান করেছে মাশরাফির দল। তামিম ইকবাল ১২৭, সাকিব আল হাসান ৭২ ও সাব্বির রহমান ৫৪ রান করেন।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ।
শ্রীলংকা একাদশ: দানুস্কা গুনাথিলাকা, উপল থারাঙ্গা (অধিনায়ক), কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, সাচিথ পাথিরানা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাকসান সান্দাকান, মিলিন্দা শ্রীবর্ধনে ও লাহিরু কুমারা।
মুস্তাঈন





