টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ এর অঘোষিত ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিকে রানের গতি মন্থর থাকলেও শেষ ৫ ওভারে রানের পাহাড় গড়েন ব্রাভো ৪৬ (২৬) ও সামি ৪২ (২০)।
প্রথম জুটিতে গেইল ৫ (১০) ও স্মিত ৮ (১৭) ভালো করতে না পারলেও সাইমন ৩১ (৩৪) এবং স্যামুয়েল ২০ (২৯) খেলার হাল ধরে। পরে দলটিকে প্রতিযোগিতা করার মতো রানে পৌঁছে দেয় ব্রাভো ও সামি।
পাকিস্তানের পক্ষে সোহেল তানভীর, শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ ও জুলফিকার বাবর একটি করে উইকেট পান। এছাড়া ব্রাভো কামরান আকমলের হাতে এবং সাইমন ওমর গুলের হাতে রান আউট হয়ে ফিরে যান।
আজকের ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনালে খেলবে। আর হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শরু হয়েছে।
[b]ঢাকা, ০১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
খেলা
পাকিস্তানের লক্ষ্য ১৬৭
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ এর অঘোষিত ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিকে রানের গতি মন্থর থাকলেও শেষ ৫ ওভারে রানের পাহাড়





