আফ্রিদি নিজেই বলেছেন, অধিনায়ক হিসেবে তিনি নিজেকে মোটেও যোগ্য মনে করেন না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর সংবাদ সম্মেলনে অনেকেই অপেক্ষায় ছিলেন আফ্রিদির ‘শেষ’ ঘোষণার।
তবে নিজের বিদায়ের ঘোষণাটা আপাতত দেশে গিয়েই দিতে চান বলে জানিয়েছেন তিনি, ‘বিদায় নেব কখন, কবে, সেটা দেশে গিয়েই সিদ্ধান্ত নিয়ে জানাতে চাই।
দেশের জন্য যেটা ভালো হয়, সে অনুযায়ীই সিদ্ধান্ত নেব।’
কেন নিজেকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করেন না, সেই ব্যাখ্যাও দিয়েছেন আফ্রিদি, ‘অধিনায়ক হলে অনেক কিছুই সামলাতে হয়।
অধিনায়কত্বের দায়িত্বটি তো অবশ্যই চাপের। এর ওপর গণমাধ্যমের চাপ তো আছেই। আমার মনে হয় না আমি অধিনায়ক হিসেবে যোগ্য।
তবে বিশ্বাস করুন, খেলোয়াড় হিসেবে খেলে যাওয়ার সব যোগ্যতাই আমার আছে।
এসএম





