পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তিনি অটল একটি বিষয়ে। এ বিষয়ে কোন ভাবেই ছাড় দিবেন না। সাফ ভারতীয় টেলিভিশনকে জানিয়ে দিলেন ‘বিবি কো নাহি নাচানা হ্যায়!’ খবর জিনিউজ।

আফ্রিদি চান না গোটা বিশ্ব তার স্ত্রীর নাচ দেখুক, তাই রিয়েলিটি শো 'নাচ বলিয়ে'-র মোটা টাকার প্রস্তাব ফেরালেন।

ভারতের চ্যানেলটি মোটা অংকের টাকার প্রস্তাব দিয়ে জানিয়েছিল, তাদের ডান্স শো 'নাচ বলিয়ে'-তে তার স্ত্রী-র সঙ্গে জুটি বেধে নাচতে হবে। এই শোতে একসঙ্গে জুটি বেধে নেচেছেন শোয়েব মালিক-সানিয়া মির্জা।

অনুষ্ঠানটির জন্য আফ্রিদির সঙ্গে পারিশ্রমিক নিয়েও প্রায় চূড়ান্ত চুক্তি করে ফেলেছিল তারা। কিন্তু হঠাৎ করেই আফ্রিদি বেঁকে বসেন। আফ্রিদি চ্যানেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তিনি একা অন্য কোনো মহিলার সঙ্গে নাচতে রাজি তবে তার স্ত্রী সঙ্গে কোনও মতেই নয়।

এএইচ