নড়াইলের গর্বিত সন্তান এবং নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজার মা হামিদা মুর্তজা বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও তার গর্বিত সন্তানের অতীত জীবনের সৃতিচারণ করে সন্তানের জন্য নড়াইলবাসীসহ বাংলাদেশের সবার কাছে দোয়া চেয়েছেন।

মাশরাফি বিন মুর্তজার মা হামিদা মুর্তজার কাছে মাশরাফির ইনজুরির ব্যাপারে জানতে চাইলে তিনি টাইমনিউজবিডিকে একান্ত সাক্ষাৎকারে বলেন, ওর (মাশরাফি) যখন ইনজুরি হয় তখন আমাদের অবস্থা কেমন তা বলার অপেক্ষা রাখে না।

সন্তান ইনজুরিতে পড়লে সব মা-ই দোয়া করে তেমনি আমিও করি। তবে পাশাপাশি আমি ওর (মাশরাফি) জন্য বিশেষভাবে রোজাও রাখি।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে একান্ত সাক্ষাতকারে বাংলাদেশ জাতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মা হামিদা মর্তুজা এসব কথা বলেছিলেন।

হামিদা মর্তুজা বলেন, মাশরাফি ২০১৫ ও ২০১৬ সালে যা দেখিয়েছে সেটা অবশ্যই স্মরণীয় একটা ব্যাপার।

নড়াইলবাসীসহ বাংলাদেশের সবার কাছে দোয়া চাই যেন সামনের দিনগুলোতে আরও ভালোভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারে।

এসময় মাশরাফি বিন মর্তুজা বলেন, নিজের যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে চেষ্টা করছি। পাশাপাশি আল্লাহর রহমত আর সকলের দোয়া আছে। আমি অসাধারণ কিছুই করছি না। একজন অধিনায়ক হিসেবে যতটুকু করার সেটাই করার চেষ্টা করছি।

মোস্তাফিজ সম্পর্কে তিনি বলেন, যে যাই বলুক আমার কাছে মোস্তাফিজ বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা পেসার। ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য মিচেল স্টার্কের চেয়েও মোস্তাফিজ বেশি কার্যকর।

দেশের চাহিদা মেটানোর পর বহিঃবিশ্বের খেলার আমন্ত্রণ গুলোকে সঠিক ভাবে বেঁছে নিয়ে খেলতে পারলে আজ থেকে ১২ বছর পরে নিজেকে ক্রিকেট বিশ্বের একজন কিংবদন্তী ক্রিকেটারে পরিণত করতে পারবে।

শুধু তাই নয় মোস্তাফিজকে দেখে আরো ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে উঠে আসবে এবং তাদের নেতৃত্বে বাংলাদেশ একদিন বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে।

এসএম