শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিনে ৪২৯ রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ১৯৫ রানের ঝড়ো ব্যাটিংয়ে সাত উইকেট হারিয়ে এই স্কোর করে দলটি।
ভুমিকম্পে বিধ্বস্ত শহরটিতে ফেরা প্রথম টেস্ট ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স করার জন্য মুখিয়ে ছিল নিউজিল্যান্ড দল এবং ৩ উইকেটে ৮৮ রান করার পর ম্যাককালাম মাঠে নামার পরই এ লক্ষণ ফুটে ওঠে।
সবুজ উইকেটে প্রথম বোলিং করার জন্য মুখিয়ে থাকা ম্যাককালাম টসে হেরে প্রথমে ব্যাটিং করতে বাধ্য হয়েছেন।
কিন্তু ২০১১ সালে ভুমিকম্পে ১৮৫ ব্যাক্তি নিহত হওয়া সাবেক ল্যানচেস্টার পার্কে নতুন করে নির্মিত এ ভেন্যুতে মাত্র দেড় সেশন পরই কোনঠাসা হয়ে পড়ে শ্রীলংকা।
টেস্ট ইতিাসে নিউজিল্যান্ডের সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়তে মাত্র ৭৪ বল খেলেছেন ম্যাককালাম। পাশাপাশি এক বর্ষ পঞ্জীতে টেস্ট ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করা প্রথম ক্রিকেটার হলেন তিনি।
টেস্টে ক্রিকেটে এক ওভারে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ২৬ রান নেয়ার ম্যাকমিলানের রেকর্ডেও ভাগ বসান তিনি। শ্রীলংকার স্ট্রাইক বোলার সুরঙ্গ লাকমালের এক ওভারে তিনটি ছক্কা ও দু’টি চারের মার মারেন ম্যককালাম।
এক ইনিংসে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ১১টি ছক্কা মারার রেকর্ডে ভাগ বসানো ছাড়াও বিশ্ব রেকর্ড পাকিস্তানের ওয়াসিম আকরামের ১২ ছক্কা থেকে মাত্র এক ছক্কা পিছিয়ে রয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ একশ ছক্কা হাঁকানো অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট থেকে ৮টি পিছিয়ে থেকে ক্যারিয়ারে ৯২টি ছক্কা হাকালেন ম্যাককালাম।
শেষ পর্যন্ত অভিষেক হওয়া অফ স্পিনার থারিন্ডু কুশলের বলে দিমুথ করুনারত্নের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ম্যাককালাম। ১৩৪ বলে ১৯৫ রান করা ম্যাককালামের ইনিংসটি ১৮ বাউন্ডারি ও ১১ ওভার বাউন্ডারিতে সাজানো।
ম্যাককালাম ছাড়া জেমস নীশাম ৮৫ রান করে আউট হন। আর ওয়ানডাউনে মাঠে নামা কেন উইলিয়ামসন ৫৪ রান করে সাজঘরে ফিরে যান।
শ্রীলঙ্কার বোলার অ্যাঞ্জেলো ম্যাথুস সর্বোচ্চ দুটি উইকেট পান।
জেডআই





