শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড। বুধবার দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনে ১৯৩ রানের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। সেই সঙ্গে টেস্ট সিরিজটি ঘরে তুলল তারা।

দ্বিতীয় ইনিংস শেষে শ্রীলঙ্কাকে ৩৯০ রানের টার্গেট বেঁধে দিয়েছিল নিউজিল্যান্ড। আগের দিন এক উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছিল শ্রীলঙ্কা। পঞ্চম ও শেষ দিনে খেলতে নেমে বেশি দূর যেতে পারেনি সফরকারীরা। মূলত স্বাগতিকদের মারাত্মক বোলিংয়ে গুঁড়িয়ে গেছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ।

মার্ক ক্রেইগ একাই নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া ২টি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট ও ডোগ ব্রাসওয়েল। তারপরও গুটিয়ে যাওয়ার আগে ১৯৬ রান করতে সক্ষম হয়েছিল শ্রীলঙ্কা। অপরাজিত ৬২ রান করেছেন লাহিরু থিরিমান্নে। আর কুশল সিলভার ব্যাট থেকে এসেছে ৫০ রান।

সংক্ষিপ্ত স্কোর :

টস: শ্রীলঙ্কা জয়ী।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ২২১/১০ (উইলিয়ামসন ৬৯, রুথারফোর্ড ৩৭; প্রদীপ ৪/৬৩)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৩৫৬/১০ (সাঙ্গাকারা ২০৩, চান্দিমাল ৬৭; নিশাম ৩/৪২)

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস : ৫২৪/৫ ডিক্লে. (উইলিয়ামসন ২৪২*, ওয়াটলিং ১৪২*; প্রদীপ ৩/১১৭)

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ১৯৬/১০ (কুশল ৫০, থিরিমান্নে ৬২*; ক্রেইগ ৪/৫৩)

ফল : ১৯৩ রানে জয়ী নিউজিল্যান্ড

সিরিজ : ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।

জেডআই