প্রথম জয়ের প্রতীক্ষায় নিজেদের তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজের হায়দরাবাদ। চলতি আইপিএলে এখনো জয়ের দেখা পায়নি মুস্তাফিজের দল।
সোমবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
হায়দরাবাদ দলে একটি পরিবর্তন এসেছে। একাদশে এসেছেন বিপুল শর্মা। বাদ পড়েছেন কর্ন শর্মা। মুম্বাই দলেও একটি পরিবর্তন এসেছে। কাইরন পোলার্ডের জায়গায় একাদশে এসেছেন মার্টিন গাপটিল।
এমআইএস।





