বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্স-ইকুয়েডর কেউই জিততে পারেনি। ম্যাচটিতে গোলশূন্য ড্র করেছে দল দুটি। ফলে সাত পয়েন্ট নিয়ে ই গ্রুপের সেরা দল হিসেবে নক আউট পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। বিপরীতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে ইকুয়েডর।

বুধবারের ম্যাচটিতে ১৫ মিনিটে সিসোকোর নেয়া একটি জোরালো শট রুখে দেন ইকুয়েডরের গোলকিপার ডোমিনগুয়েজ। ২৭ মিনিটেও এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ফরাসিদের। সাঙ্গার কর্নার থেকে হেড করে গোল দিতে ব্যর্থ হন বেনজেমা।

৩৬ মিনিটে ইকুয়েডর একটি আক্রমণ শানায় ফ্রান্সের ডি বক্সে। টটেনহামের স্ট্রাইকার অ্যান্তনিও ভ্যালেন্সিয়ার এ প্রচেষ্টা সফল হতে দেননি ফ্রান্সের গোলকিপার লোরিস।

এর তিন মিনিট পরেই পাল্টা আক্রমণ যায় ফ্রান্স। তবে ইকুয়েডরের গোলকিপারকে পরাস্ত করতে পারেনি। দুই মিনিট পর ম্যাচের ৪১ মিনিটে লোরিস তার অসাধারণ দক্ষতায় দলকে গোলের হাত থেকে বাঁচালে গোলশূন্য প্রথমার্ধ শেষ করে ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ইকুয়েডরের অধিনায়ক অ্যান্তনিও ভ্যালেন্সিয়া। এতে দশ জনের দলে পরিণত হয় ইকুয়েডর।

ম্যাচের ৬০ মিনিটে বেনজেমার একটি ছোট পাস থেকে সরাসরি ইকুয়েডরের গোলকিপার ডোমিনগুয়েজের হাতে তুলে দিলে দশজনের দলের বিপক্ষে গোল আদায় করে নিতে পারেনি পগবা।

এর চার মিনিট পরে আবারো একটি কর্নার কিক থেকে গোলের সম্ভাবনা জাগিয়েও ব্যর্থতার পরিচয় দেয় বেনজেমা। পুরো ম্যাচে গোলের দেখা না পাওয়া সাঙ্গা-পোগবারা ম্যাচের ৭২ মিনিটে গোলের সহজ একটি সুযোগ নষ্ট করে গোলবারের বাইরে শট নিয়ে।

ম্যাচের ৮২ মিনিটে ইকুয়েডরের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন ফ্রান্স গোলকিপার। এর দুই মিনিট পরেই আবারো অসাধারণ দক্ষতায় দলকে গোলের হাত থেকে রক্ষা করেন চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো ইকুয়েডরের ২৭ বছর বয়সী গোলকিপার ডোমিনগুয়েজ।

ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই