বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার দৌড়ে শিরোপা ধরে রাখলেন বিশ্বসেরা স্প্রিন্টার উসাইন বোল্ট। আলোচিত জাস্টিন গ্যাটলিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।
রোববার বেইজিংয়ে অনুষ্ঠিত এই দৌড় প্রতিযোগিতায় মাত্র ৯.৭৯ সেকেন্ডে লক্ষ্যে পৌঁছে যান জ্যামাইকান তারকা বোল্ট। এর আগে ২০১৩ সালে মস্কোতে শিরোপাটি জিতেছিলেন তিনি।
দ্বিতীয় স্থানে থেকে দৌড় শেষ করেন গ্যাটলিন। তার সময় লাগে ৯.৯০ সেকেন্ড।
চ্যাম্পিয়ন হওয়ার পর বোল্ট বলেছেন, "এই জয় অনেক বড় পাওয়া। কারণ সারা মৌসুম আমি ফিটনেস নিয়ে লড়াই চালিয়েছিলাম এবং এখানে শুরুটায় সমস্যায় ছিলাম। আমি জানতাম, সবাইকে আমার পিছনে ফেলতে হবে এবং দৌঁড়ালাম।"
তিনি আরো বলেন, "আমি বুঝি কেন প্রত্যেকে চায় আমি জয়ী হই। কিন্তু আমি সত্যিই আমার জন্য শীর্ষে থাকতে চাই। এটা অনেক বড় বিষয়।"
জেডআই





