চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের আগে দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফাইনালে তার দল বার্সেলোনা ৩-১ গোলে জয় পেলেও রেকর্ড গড়া হলো না এই তারকার।

শনিবার তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেন মেসি। ম্যাচটিতে একটি মাত্র গোল করতে পারলেই দুটি রেকর্ডের খাতায় নাম লেখাতে পারতেন তিনি।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তিনটি ফাইনালে গোল করার রেকর্ড কারো ছিল না। মেসি একটি গোল করতে পারলেই নতুন এই রেকর্ডটির মালিক হয়ে যেতেন। এর আগে ২০০৯ ও ২০১১ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করেছিলেন মেসি।

একটি গোল করতে পারলেই এককভাবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যেতে পারতেন আর্জেন্টাইন তারকা। বর্তমানে ৭৭টি গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি।

জেডআই