ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৬৪ রানের লক্ষ্য বেধে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
বুধবার কলকাতার ইডেন গার্ডনে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে নাইট রাইডার্স।
টস হেরে ব্যাট করতে নেমে এদিন শুরুটা ভালো করতে পারেনি কলকাতা। দলেনতা গম্ভীর মাত্র ১ রান করে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই মাঠ থেকে বিদায় নেন।
এরপর রবিন উথাপ্পা ৩০ বলে ৪২ রান করে আউট হলে বাকিরা বড় কোনো স্কোর করতে পারেননি। শেষ দিকে পিয়ুশ চাওলা ৯ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
এদিন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান করেছেন মাত্র ১৮ রান। ১৬ বলে মাত্র দুটি চারের সুবাদে এই স্কোর করেন তিনি। পাঞ্জাবের বোলার করনবীর সিং ৪ ওভারে ৪০ রান দিয়ে ৩টি উইকেট নেন।
ঢাকা, ২৮মে (টাইমনিউজবিডি) //জেডআই