সাভার ক্রিকেট একাডেমী’র বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের ১ম ম্যাচে ড্যাফোডিল ৩ উইকেটে জয়লাভের পর এবং দ্বিতীয় ম্যাচে ৭৭ রানে সাভার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। অতি বর্ষণের ফলে তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সিরিজে ড্যাফোডিলের মাহমুদুর মনির এবং সাভার ক্রিকেট একাডেমী’র সাকিব উল হক সেরা সম্ভাবনাময় খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। পৃষ্ঠপোষক অকাপয়িা মোবাইল কোম্পানীর এরিয়া ম্যানেজার কামাল হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেডআই