বাংলাদেশের বিপক্ষে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করছে স্বাগতিক শ্রীলংকা। লংকানদের সংগ্রহ ৪৯.৫ ওভারে অল উইকেট হারিয়ে ৩১১ রান।
মঙ্গলবার ডাম্বুলার আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জয়লাভ করেন লংকান অধিনায়ক উপল থারাঙ্গা। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
টস হেরে বোলিংয়ে নেমে শুরুতেই আঘাত হানেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এরপর কুশাল মেন্ডিস এবং উপল থারাঙ্গা ১১১ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলংকা ইনিংস, থারাঙ্গা ৬৫ রান, দিনেশ চান্দিমাল ২৪ রান, কুশল মেন্ডিস ১০২ রান,গুনারত্নে ৩৯ রান, গুনাথিলাকা ৯ রান, সিরিওয়ারদানা ৩০ রান, অতিরিক্ত ২২ রান আসে।তাসকিন ৪৭/৪, মোস্তাফিজ ৬০/১, মাশরাফি ৫৫/১, মেরাজ ৫০/১, উইকেট নেন।
এদিকে এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।
গত শনিবার প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ
দানুস্কা গুনাথিলাকা, উপল থারাঙ্গা (অধিনায়ক), কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, মিলিন্দা শ্রীবর্ধনে, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ ও নুয়ান কুলাসেকারা।
টাইম নিউজ.নেট/ মাহমুদ





