ট্রাফিক আইন লঙ্ঘন ও ট্রাফিক পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় গ্রেফতার হওয়া উমর আকমলকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। শনিবার দিনে আটক হওয়া আকমল ওই দিন রাতেই জামিন পেয়েছেন।
টেলিভিশনে দেখা যায়, উমর আকমল জামিন নেয়ার পর তার বড় ভাই কামরান আকমলের সঙ্গে নিজেদের বাড়িতে প্রবেশ করছেন।
লাহোরে ট্রাফিক আইন লঙ্ঘন ও পুলিশের সঙ্গে খারাপ আচরণের দায়ে গুলবার্গের পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে ও তাকে গ্রেফতার করে।
ঢাকা,২ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই