এল ক্লাসিকোতে শুরুতেই এগিয়ে গিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার রাতে স্ট্যান্টিয়াগো বার্নব্যুতে নেইমারের গোলে ১-০ গোলে এগিয়ে আছে বার্সা।
খেলার শুরুতে থেকেই শক্তিশালী দল মাঠে নামিয়েছে বার্সা কোচ এনরিক। মেসি, নেইমার আর সুয়ারেজকে নিয়ে সাজানো আক্রমণভাগ প্রতিহত করতে পারেনি রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা। খেলার ৪ মিনিটে সুয়ারেজের সহযোগিতায় গোল করে সফরকারীদেরকে এগিয়ে দেন ব্রাজিলীয় সুপার স্টার নেইমার।
তবে এই গোলের দুই মিনিট পর হলুদ কার্ড দেখেন লিওনেল মেসি। তবে জয়ের পথে এগিয়ে আছে তার দল।
জেডআই





