ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বরের কাছে ৫ উইকেটে হেরেছে আবাহনী লিমিটেড।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় প্রাইম। ব্যাটিং-এ নেমে ৪৫ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন লিটন কুমার। এছাড়া রকিবুল হাসান করেন ৪১ রান। প্রাইমের পক্ষে ২টি করে উইকেট নেন মুক্তার আলি, ইলিয়াস সানি ও সানজামুল ইসলাম।

জবাবে খেলতে নেমে ৪৩ দশমকি ১ বলেই ৫ উইকেটে ২০৫ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম। ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয়ে মূখ্য ভূমিকা রাখেন দাউইদ মালান। এছাড়া ৩৬ রান আসে ইলিয়াস সানির ব্যাট থেকে।

জেডআই